1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বরে ৪৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৬৫ হাজার টাকা  - Barta24TV.com
সকাল ৮:৫৬, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বরে ৪৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৬৫ হাজার টাকা 

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬
  • 103 Time View

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬০০ ফুট অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ ও ৪৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ মার্চ ) দুপুরে সদর উপজেলার বিজেশ্বর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে কয়েকজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পাইপ লাইনে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিজেশ্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। অভিযানে যে পাইপ লাইনের নেটওয়ার্কটি বিচ্ছিন্ন করা হয়েছে ইতঃপূর্বে এই নেটওয়ার্কটি বিচ্ছিন্ন করেছিল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান ধারাবাহিক অব্যাহত থাকবে বাখরাবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category