1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - Barta24TV.com
বিকাল ৪:৫৩, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬
  • 8 Time View

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবুল বাসেদ ওরফে বাসেদ ডাক্তার (৫৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। তিনি মেলান্দহ উপজেলার আদিয়ার পাড়া এলাকার মরহুম তৈয়ব আলী আকন্দের ছেলে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে শুক্রবার (৮ মে) বিকাল ৪ টায় প্রেস রিলিজ এর মাধ্যমে জানিয়েছেন জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন। তিনি এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং ওসি ডিবি ১ মোঃ আব্দুল কাইয়ুম এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর এসআই শাহজাহানের নেতৃত্বে মেলান্দহ থানা এলাকার পশ্চিম ব্রাহ্মনপাড়া আমতলা বাজার মোড় এলাকায় বৃহস্পতিবার রাত দশটায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মেলান্দহের দিলালিরপাড়া মোঃ শাহজাহান সোজা (৩৮) এর নিকট থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করেছিল। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে। জামালপুর জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

মাসুদুর রহমান
০১৯৭৮৫০৫২৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category