1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক - Barta24TV.com
সকাল ৭:০২, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ৯, ২০২৬
  • 18 Time View

নাজমুল ইসলাম চৌধুরী_সিলেট থেকে:::

আজ ০৮/০৩/২০২৬ইং তারিখ অনুমান ১৮.০০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট হইতে জনৈক সুহেল সরকার (২২) পিতা-মৃত খোকা সরকার, সাং-মাহতাবপুর, থানা- দিরাই,জেলা সুনামগঞ্জ,বর্তমানে-গোয়াবাড়ী, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে ১৪/১৫ জন দূষ্কৃতিকারী জোরপূর্বক অপহরণ করতঃ কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়াস্থ নাজমা নিবাস নামীয় ৫৬নং বাসার ২য় তলায় অবৈধভাবে আটক করিয়া ধারালো চাকু, কেচি দ্বারা ভয়ভীতি প্রদর্শন ও লোহার রড ও স্টিক দ্বারা মারপিট করিয়া তাহার নিকট হইতে ৫০,০০০/- টাকা মুক্তিপন দাবী ও আদায়, তাহার ব্যবহৃত ০১টি মোবাইল সেট নিয়ে নেয়।একপর্যায়ে দূষ্কৃতিকারীরা জনৈক সুহেল সরকার (২২)কে তাহার পরিহিত জামা কাপড় খোলে ভিডিও ধারণ করে।

উক্ত ঘটনাটি থানা পুলিশকে অবহিত করিলে তাহাদের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিয়া দিবে মর্মে হুমকি দিয়া ভিকটিমকে ছেড়ে দেয়।

পরবর্তীকে ভিকটিম সুহেল সরকার বিষয়টি থানা পুলিশকে অবহিত করিলে খান মুহাম্মদ মাইনুল জাকির,অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানার দিক নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ,এসআই(নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়াস্থ নাজমা নিবাস নামীয় ৫৬নং বাসার ২য় তলা হইতে ভিকটিম সুহেল সরকার (২২) এর সনাক্ত ও দেখানো মতে দূষ্কৃতিকারী””””১।তানজিম মাহবুব নিশান (২১)পিতা- মোঃ সেলিম আহমদ, মাতা- জানাত আরা নাজু, সাং-গোটাটিকর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট,২।আহসান হাবিব মুন্না (১৯)পিতা- মোঃ মোক্তাদির, মাতা- রনি বেগম, সাং-বাসা নং-১৫, ব্লক-বি, রোড নং-১৫, শাহজালাল উপশহর, থানা- শাহপরাণ (রহঃ),জেলা-সিলেট,৩।জুবাইন আহমদ (১৯) পিতা- মোঃ ফয়জুল করিম,মাতা-মোছাঃ শেফা বেগম, সাং-মন্ডলপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-৫৬, হাওয়াপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সি।সুফিয়ান আহমদ (১৯) পিতা-আব্দুল মন্নান, মাতা-আসমা খানম, সাং-আমানতপুর, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, বর্তমানে- শিবগঞ্জ লামাপাড়া, বাসা নং-মোহিনী-১০২/৩০, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, ৫। মোঃ জাকির হোসেন (১৯) পিতা- মোঃ আনোয়ার মিয়া, মাতা- রোকেয়া বেগম, সাং-বাসা নং-৬৪/১, চৌকিদেখী, থানা- এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৬। মোঃ মারজান (১৯) পিতা- আবুল হোসেন, মাতা- শেওলা বেগম, সাং-বিহঙ্গ-৭০, কাজীটুলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৭। মোসাদ্দেক আলী (১৮) পিতা- মোঃ সুজন মিয়া, মাতা- মোছাঃ স্বপ্না বেগম, সাং-রায়সত্তরপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বর্ণী-৪২, হাউজিং স্টেট, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৮। ফারদিন আহমদ (১৮) পিতা-রুমান আহমদ, মাতা-মুন্নি আক্তার, সাং-বাসা নং-দিশারী-৮১, হাওয়াপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৯। জয়নাল আবেদীন রাব্বি (১৮) পিতা- মোঃ রতন, মাতা- কবিতা বেগম, সাং-মজুমদারপাড়া, শিবগঞ্জ, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, ১০। মিজান আহমদ (১৮) পিতা-মানিক মিয়া, মাতা- জ্যো¯ বেগম, সাং-দিশারী-৪৪, হাওয়াপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেটদেরকে আটক করা হয় এবং তাহাদের হেফাজতে থাকা অপর প্রবাসী ভিকটিম জাহিদ আহমদ (৪২) পিতা- হাজী বাহার উদ্দিন, সাং-বাদেপাশা,

থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে উদ্ধার করা হয়। উল্লেখ্য যে,০২ জন ভিকটিমের ০২টি মোবাইল সেট ও নগদ টাকা, ঘটনায় ব্যবহৃত কেচি, চাকু, লোহার রুল আসামীদের হেফাজত হইতে উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।

“নাজমুল ইসলাম চৌধুরী ”

০১৩২৫৫০৫৭৬৮

সিলেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category