1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঈদগাঁওয়ে ৫০ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - Barta24TV.com
সকাল ৭:০৫, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে ৫০ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ৯, ২০২৬
  • 21 Time View

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

​কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৫০ লক্ষ টাকার চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আলমগীরকে গ্রেফতার করেছে। ​গ্রেফতারকৃত আসামির পরিচয়: মোঃ আলমগীর, পিতা- হাজী আলতাজ মিয়া, সাং- উত্তর সাতজুলা কাটা, ইউনিয়ন- ইসলামাবাদ, উপজেলা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার। ​ঘটনার বিবরণ: পুলিশ সূত্রে জানা যায়, সিআর- ৬৬৫/২১ (এনআই অ্যাক্ট ১৩৮ ধারা) মামলায় বিজ্ঞ আদালত আসামিকে ৫০ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।​

এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি শিফাতুল মাজদার জানান যে, আইনশৃংখলা রক্ষা এবং সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category