1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত - Barta24TV.com
সকাল ৭:০৭, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬
  • 37 Time View

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মানব সৃষ্টির শুরু থেকেই যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন নারী-পুরুষ একসাথে মিলে পৃথিবীটাকে গড়তে হবে, সামনে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, সমাজে একটি পরিবারকে আগলে রাখার অন্যতম প্রধান শক্তি নারী। সুতরাং নারীদের সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীমা আরা স্বপ্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স-এর সভাপতি জাহানারা ইসলাম বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তাসহ নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন নারীদের ক্ষমতায়ন ও অধিকার বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে। নারীদের প্রতি সহিংসতা বন্ধ করে তাদের সাথে নিয়ে সমাজ বিনির্মান করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category