1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
হরিরামপুরে আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে  কোটি টাকার ক্ষতি - Barta24TV.com
সকাল ৭:০৪, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হরিরামপুরে আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে  কোটি টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
  • 59 Time View

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে তেল ও গ্যাস সিলিন্ডারের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন দগ্ধ হয়েছেন এবং প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে হতাশা বিরাজ করছে।

বুধবার (৫ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে আন্ধারমানিক বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর, মানিকগঞ্জ ও আরিচা স্টেশনের মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে থাকা তেলের ডাম্প থেকে হ্যান্ড মেশিনের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে মুদি, চাল, গ্যাস, তেল ও চায়ের দোকানসহ প্রায় ২০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এ ঘটনায় আন্ধারমানিক বাজারের ব্যবসায়ী মিন্টু দত্ত দগ্ধ হন। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুজন জানান, “চোখের পলকে প্রায় দেড় ঘণ্টার মধ্যে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা খুবই মর্মাহত ও হতাশ।”

এ বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট নিয়ে প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category