1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নওগাঁয় বিআরটিসি'র বাসচাপায় এক বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু হয়েছে। - Barta24TV.com

নওগাঁয় বিআরটিসি’র বাসচাপায় এক বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

Reporter Name
  • Update Time : Wednesday, July 13, 2022
  • 512 Time View

নওগাঁ প্রতিনিধিঃ মোঃ আলী সাজিদ।

নওগাঁয় বিআরটিসি’র বাসচাপায় কছিম উদ্দিন (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কছিম উদ্দিন সদর উপজেলার বলিহার ইউনিয়নের গাজিপুর গ্রামের কুদরত উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, ভ্যানচালক কছিম উদ্দিন ভোলা বাজারে যাত্রী নেমে দিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বামপাশ থেকে ভ্যান নিয়ে ডানপাশে বেইলি ব্রিজের নিচে রাস্তায় নামার চেষ্টা করলে নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বিআরটিসি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক কছিম উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনার পর ওই বাসচালক বাস রেখে পালিয়ে যান। সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category