1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়ায় চুরি হওয়া ট্রাক চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ১ - Barta24TV.com
বিকাল ৪:০৮, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি হওয়া ট্রাক চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • 112 Time View

মো:নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি হওয়া একটি ট্রাক চট্টগ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শাকিল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-র মামলা নং–৩৭, জিআর–৯৮/২৬ (ধারা ৩৭৯, দণ্ডবিধি) অনুযায়ী গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি অশোক লিলেন্ড ১৬১৩ মডেলের ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-২০-৩৩৮৮) রাধিকা এলাকার আমীরুন্নেসা পেট্রোল পাম্পে রাখা হয়। ১৮ ফেব্রুয়ারি সকালে ট্রাকটি চুরি মালিকপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। ট্রাকটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ২৫ ফেব্রুয়ারি রাত ১টা ১০ মিনিটে ডবলমুরিং থানা এলাকার সিআরবি পুলিশ ফাঁড়ির সামনে থেকে ট্রাকসহ মো. শাকিল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শাকিল কসবার থানার কুটি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোঃ মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পূর্বেও চুরির মামলা রয়েছে । গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category