1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দেওয়ানগঞ্জে মরা গরুর মাংস রেখে দোকান থেকে পালালেন কসাই - Barta24TV.com
রাত ৮:৪৯, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে মরা গরুর মাংস রেখে দোকান থেকে পালালেন কসাই

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
  • 152 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পালিয়েছেন এক কসাই।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে এই ঘটনা ঘটে। পরে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলামের উপস্থিতিতে মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়।

স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ জানায়-তাঁরা কসাইয়ের বাড়িতে রোগাক্রান্ত একটি গরু ছিলো যেটি গত রাতে মারা যায়। মারা যাওয়া গরুটি সেই রাতেই তিনি জবাই করেন, যা প্রতিবেশীরা দেখে ফেলে। মঙ্গলবার মরা গরুর মাংস বিক্রি করতে মৌলভীচর বাজারে নিয়ে আসলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ বাজারে আসলে মাংস রেখে কৌশলে পালিয়ে যান কসাই তারা মিয়া।

স্থানীয় বাসিন্দা, ইউসুফ আলী, আব্দুল মান্নান, শিহাবসহ অনেকেই বলেন-‘মাংস বিক্রির হীন উদ্দেশ্যে মরা গরু জবাই করে ন্যাক্কারজনক কাজ করেছে কসাই তারা মিয়া। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন- ‘সকালে ফোনকলে আমি মৃত গরু জবাইয়ের কথা জানতে পারি। পরে আমিসহ কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে কসাই তারা মিয়া যন্ত্রপাতি ও জবাইকৃত গরুর মাংস ফেলে রেখে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবো। স্থানীয় বাসিন্দা, ইউসুফ আলী, আব্দুল মান্নান, শিহাবসহ অনেকেই বলেন-‘মাংস বিক্রির হীন উদ্দেশ্যে মরা গরু জবাই করে ন্যাক্কারজনক কাজ করেছে কসাই তারা মিয়া। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন- ‘সকালে ফোনকলে আমি মৃত গরু জবাইয়ের কথা জানতে পারি। পরে আমিসহ কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে কসাই তারা মিয়া যন্ত্রপাতি ও জবাইকৃত গরুর মাংস ফেলে রেখে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category