1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কাশিনাথপুরে হাঁটের স্থান সংকট ও ইজারাদারের আবেদনে এসিল্যান্ডের হাঁট পরিদর্শন  - Barta24TV.com
সকাল ৭:১৯, রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিনাথপুরে হাঁটের স্থান সংকট ও ইজারাদারের আবেদনে এসিল্যান্ডের হাঁট পরিদর্শন 

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
  • 180 Time View

মীর শাহাদাৎ, পাবনা:

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর মাছ হাঁটের স্থান সংকট নিরসন ও হাঁটের অবৈধ দখলদার’দের  উচ্ছেদের লক্ষ্যে কাশিনাথপুর হাঁট ইজারাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে কাশিনাথপুর হাঁট পরিদর্শন করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান। পরিদর্শন শেষে হাঁট ইজারাদার ও উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

জানা যায়, কাশিনাথপুর ইউনিয়ন ভূমি অফিসের পরিধি বৃদ্ধির লক্ষ্যে অতিরিক্ত জায়গা বরাদ্দ দেওয়ায় ভেঙে ফেলা হয়েছে মাছ হাঁটের টিনের সেড। যেকারণে  জায়গা সংকটে বন্ধ হতে চলেছে কাশিনাথপুর মাছ বাজার। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাশিনাথপুর হাঁটের ইজারাদার সহ মাছ ব্যবসায়ীরা।

এছাড়াও কাশিনাথপুর হাঁটে পান ব্যবসায়ীদের বরাদ্দকৃত স্থানে দীর্ঘ তিনপুরুষ কাল পর্যন্ত প্রায় দুই শতাধিক পান ব্যবসায়ী ব্যবসা করে আসছে। হটাৎ ষড়যন্ত্রের মাধ্যমে  ঐতিহ্যগত এই পান বাজার অপসারণ করে পান বাজারের স্থলে মাছ বাজার বসানোর অপচেষ্টা করছে একটি মহল এমনটাই দাবি কাশিনাথপুর হাঁটের পান ব্যবসায়ীদের। নিজেদের নির্ধারিত হাঁটের জায়গা রক্ষায় সাঁথিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।উক্ত হাঁট সরেজমিনে পরিদর্শন, স্থির ও ভিডিও চিত্র সংরক্ষণ পূর্বক সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ রায়হান। অপরদিকে পাবনা জেলা প্রশাসন, সাঁথিয়া উপজেলা প্রশাসন ও কাশিনাথপুর হাঁট ইজারাদার’দের  কোনরকম নির্দেশনা ছাড়া হাঁটের জায়গা অবৈধ ভাবে দখল করে ব্যবহার করছে কয়েকজন ব্যবসায়ী। অনতিবিলম্বে এই সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করে হাঁটের জায়গা হাঁট মালিক পক্ষ কে বুঝিয়ে দিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন কাশিনাথপুর হাঁটের ইজারাদার মুস্তাফিজুর রহমান খান টিপু।

ইতিপুর্বে ১৪৩২ অর্থবছরে (বাংলা) প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকায় (ইজারা মুল্য- ভ্যাট সহ)  সাঁথিয়া উপজেলা পরিষদ থেকে  কাশিনাথপুর হাঁটের ইজারা পায় মুস্তাফিজুর রহমান টিপু।তারপর থেকে হাঁটের জায়গা অবৈধ দখল মুক্ত করতে পাবনা জেলা প্রশাসক,সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)’র সহযোগিতা কামনা করেন তিনি। তার আবেদনের প্রেক্ষিতে ৪’ঠা জানুয়ারি (রবিবার)  উক্ত হাঁট পরিদর্শন করে হাঁট মালিকদের সাথে পরামর্শ পূর্বক সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আসিফ রায়হান। হাঁট পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, কাশিনাথপুর হাঁটের ইজারাদার ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান টিপু,কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ইদ্রিস আলী মুন্সি, সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবু হেনা মোস্তফা প্রামাণিক, সাঁথিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোতালেব হোসেন মোহন,কাশিনাথপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,বাজার পান ব্যবসায়ীর সভাপতি গৌতম, বাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজান,পান ব্যবসায়ী আনোয়ার মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category