1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
টিকিট কালোবাজারি ধরতে গিয়ে ছাত্রকে গণপিটুনি, গুরুতর আহত - Barta24TV.com
দুপুর ১:৩১, রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টিকিট কালোবাজারি ধরতে গিয়ে ছাত্রকে গণপিটুনি, গুরুতর আহত

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
  • 193 Time View

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

আজ আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রধান ফটকে টিকিট কালোবাজারির অভিযোগে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মকবুল আহমেদ মারুফ নামের এক শিক্ষার্থী স্টেশনের প্রধান ফটকে একজন টিকিট কালোবাজারিকে দেখতে পান। বিষয়টিৎৎক্ষণাৎ তিনি রেলওয়ে স্টেশন ফাঁড়ি পুলিশের ইনচার্জ জনাব রফিকুল ইসলামকে মুঠোফোনে অবহিত করেন। খবর পেয়ে রফিকুল ইসলাম একজন কনস্টেবলসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কালোবাজারি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় মকবুল আহমেদ মারুফ তাকে ধরার উদ্দেশ্যে পেছন পেছন ধাওয়া করলে মাজার গেইট এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কালোবাজারি চক্রের সদস্যসহ আশপাশ থেকে প্রায় ৩০ জন লোক একত্র হয়ে মারুফের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
নির্মম হামলায় মকবুল আহমেদ মারুফ গুরুতর আহত হন। বিশেষ করে তার একটি চোখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা সদর মডেল থানার পুলিশের সহযোগিতায় এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িত একজনকে শনাক্ত করতে সক্ষম হয়। শনাক্তকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর বলে জানা গেছে।

বিক্ষুব্ধ ছাত্র জনতা এই নৃশংস হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে অতিদ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ যাত্রী ও সচেতন মহল রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category