1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক - Barta24TV.com

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 232 Time View

নাজমুল ইসলাম চৌধুরী:

বাংলাদেশের তিনবারের সাবেক সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, গনতন্ত্র রক্ষা এবং বাংলাদেশের রাজনীতিতে অনস্বীকার্য অবদান রেখে গেছেন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্দোলন সংগ্রামসহ গণতন্ত্র পুনরুদ্ধার,শান্তি প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়নে অদম্য সাহস, অবিস্মরণীয় ধৈর্য, অতুলনীয় ত্যাগ এবং নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে।

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে নারীর অগ্রযাত্রার পথিক।

দেশের সংকটময় প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন জনগণের পাশে, ছিলেন বিএনপির শক্তি ও অনুপ্রেরণা। বারবার গৃহবন্দী, অসুস্থতা আর রাজনৈতিক নিপীড়ন তাঁকে দমাতে পারেনি। তাঁর চিরপ্রস্থান দেশের রাজনৈতিক অঙ্গনসহ সকল মহলে এক শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কমনা করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category