


মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ঘাটাইল রসুলপুরে ইট ভাটা (মেসার্স মামুনি ব্রিকসকে) এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে মেসার্স মামুনি ব্রিকস (পূর্বের নাম মেসার্স আকাশ ব্রিকস)-এর ম্যানেজারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৮(২) ধারা অনুসারে ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করেন।
অপরদিকে ঘাটাইল কলেজ মোড়ে নিবন্ধনবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে দুই ব্যক্তির প্রত্যেককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭২ ধারা মোতাবেক ১,০০০ (এক হাজার) টাকা করে অর্থদণ্ড করা হয়। এছাড়া ধারা ১১৫ অনুসারে মোটর সাইকেল দুইটি থানায় ডাম্পিং করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ সময়ে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
এ সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, অভিযান অব্যাহত থাকবে।