1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ময়মনসিংহ জেলা বিশেষ শাখার (ডিএসবি) সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত - Barta24TV.com

ময়মনসিংহ জেলা বিশেষ শাখার (ডিএসবি) সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025
  • 261 Time View

নিজস্ব সংবাদদাতাঃ

আজ ১১ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বিকাল ৩-৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে জেলা বিশেষ শাখার (ডিএসবি) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার ডিএসবিতে কর্মরত সকল সদস্যের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পুলিশ সুপার ডিএসবিতে কর্মরত সকল সদস্যের দক্ষতা, সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ জসীম উদ্দিন, ডিআইও-১, মোঃ হাফিজুর রহমান, ডিআইও-২ সহ জেলা বিশেষ শাখা (ডিএসবি), ময়মনসিংহে কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category