1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনসার সদস্য কর্তৃক ভুয়া ডাক্তার আটক - Barta24TV.com

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনসার সদস্য কর্তৃক ভুয়া ডাক্তার আটক

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 201 Time View

রাজশাহী প্রতিনিধিঃ

গতকাল ১৯ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮ টা ১০ ঘটিকার দিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ নং ওয়ার্ডে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার সময় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান এবং মোঃ তাজুল ইসলাম বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় তিনি একজন প্রতারক ও ভুয়া ডাক্তার। তার নাম সোহাগ আলী (১৭) এবং সে রাজশাহীর বাগমারার বাসিন্দা। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের নিকট হস্তান্তর করে।

দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের এমন সতর্কতা, তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য সেবাপ্রত্যাশী ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category