1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ওসমানীনগরে সৌদি সরকারের দুম্বার গোস্ত দুস্থদের মধ্যে বিতরণ - Barta24TV.com

ওসমানীনগরে সৌদি সরকারের দুম্বার গোস্ত দুস্থদের মধ্যে বিতরণ

নাজমুল ইসলাম চৌধুরী
  • Update Time : Friday, October 31, 2025
  • 458 Time View

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগর উপজেলায় এতিমখানা মাদরাসা ও দুস্থদের মধ্যে দুম্বার গোস্ত বিতরণ করা হয়েছে।

গতকাল বোধবার (২৯ অক্টোবর) সকাল থেকে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুস্থ ও এতিমখানা মাদরাসার জন্য বরাদ্দকৃত দুম্বার গোস্ত, বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় ও দুস্থদের মাঝে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দপুর পর্যন্ত মাংস বিতরণ করা হয়।

ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)-এর অধীনে সৌদি আরব সরকারের “আদাহী প্রজেক্ট” থেকে হিমায়িত দুম্বার মাংস প্রতি বছরই বাংলাদেশে এতিম অসহায়দের জন্য পাঠানো হয়। পরে তা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে উপজেলা পর্যায়ে বরাদ্দ নির্ধারণ করেন।

উপজেলা সূত্রে জানা গেছে এ বছর ওসমানীনগরে মোট ২২ কার্টুন দুম্বার মাংস বরাদ্দ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,
সৌদি আরব সরকারের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। প্রতিবছর পবিত্র কোরবানির পশু দুম্বার মাংস বিশ্বের বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করে তারা যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অসাধারণ। ওসমানীনগর উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নিয়মিত এই সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন।

এই সহায়তা শুধু একটি খাবারের প্যাকেট নয়, এর মধ্য দিয়ে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে চিত্র তুলে ধরছে, তা আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির এক উজ্জ্বল নিদর্শন।

আমরা সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট সংস্থাসমূহকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এ ধরনের সহায়তার আওতায় আসবেন।

বরাদ্দ কৃত মাংস বিতরণ করেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
বিতরণ কালে গণমাধ্যম কর্মীরা ও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category