1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঘাটাইলের কথা'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Barta24TV.com

ঘাটাইলের কথা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আশরাফুল ইসলাম
  • Update Time : Sunday, October 26, 2025
  • 377 Time View

ষ্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের ঘাটাইলে সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঘাটাইলের কথা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘরোয়া পরিবেশে উদযাপিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর ) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ বার্ষিকী পালন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথি এবং ‘রক্তের বাধঁণ ঘাটাইল’ এর সদস্যরাও উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সার্বিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই বার্ষিকী উদযাপন করা হয়। উল্লেখ্য, ‘ঘাটাইলের কথা’ সামাজিক সংস্থার সদস্যরা করোনাকালীন সময়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে স্বেচ্ছাসেবক হিসেবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে। দীর্ঘ এগারো বছর সংগঠনটি অসুস্থ মানুষর জীবন বাচাঁতে রক্তদান, অসহায়, গরীব মানুষের পাশে দাড়িঁয়ে সাধ্য অনুযায়ী সহযোগিতা এবং ঈদের সময় অসহায় ও গরীবদের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি রুহুল আমিন, সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির পাশে থেকে সহযোগিতা করে মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category