1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক - Barta24TV.com

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক

নাজমুল ইসলাম চৌধুরী
  • Update Time : Monday, September 22, 2025
  • 224 Time View

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

সিলেটের বিশিষ্ট সাংবাদিক,দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক এবং পেশাদার সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র আবুল মোহাম্মদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ওসমানীনগর প্রেসক্লাব।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ওসমানীনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পাল,সাধারণ সম্পাদক হারুন রশিদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বলেন, প্রয়াত আবুল মোহাম্মদ ছিলেন সাংবাদিকতার এক নির্ভরযোগ্য ও নির্লোভ কণ্ঠস্বর। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর লেখনী ছিল সর্বদা দৃঢ় ও স্পষ্ট।

তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন একজন পথপ্রদর্শক, যিনি তরুণ সাংবাদিকদের আদর্শের পথে উদ্বুদ্ধ করতেন।

তাঁর মৃত্যুতে শুধু সিলেটের সাংবাদিক সমাজই নয়, বরং সমগ্র জাতীয় গণমাধ্যম অঙ্গন হারাল এক অভিজ্ঞ, নির্ভীক ও আদর্শবান সংবাদকর্মীকে। তাঁর পেশাদারিত্ব, মৃদুভাষী ব্যক্তিত্ব, সততা ও মানবিক গুণাবলি সব মহলে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে।

ওসমানীনগর প্রেসক্লাব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category