1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ওসমানীনগরে থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় ছবক প্রদান ও ঈদে মিলাদুন্নবী উদযাপন। - Barta24TV.com

ওসমানীনগরে থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় ছবক প্রদান ও ঈদে মিলাদুন্নবী উদযাপন।

নাজমুল ইসলাম চৌধুরী
  • Update Time : Friday, September 19, 2025
  • 706 Time View

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান, পুরুষ্কার বিতরণ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.)উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদার বাজার ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ডা.সৈয়দ শহীদ আহমদ বোগদাদী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি সায়েম উদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তরা বলেন,১৯৮৯ সালে প্রতিষ্ঠিত মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় এখন আলিম পর্যায়ে ক্লাস শুরু হয়েছে। ইসলাম ও দ্বীণী শিক্ষার প্রসারে ঐতিহ্যবাহী এই মাদ্রাসার অবদান অপূরণীয়। প্রবাসী ও স্থানীয়দের সহযোগীতায় মাদ্রাসার শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন স্থানে সরকারী বেসরকারী গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করছেন। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিক শিক্ষা বিস্তারে মাদ্রাসার অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তারা।

মাদরাসার সহকারী মৌলভী মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক, আক্তার মিয়া মিনছার, সদস্য আলহাজ্ব মকবুল আলী, জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব নেছাওর আলী, সদস্য খালেদ আহমদ, সাবেক সদস্য রকিব আলী, শহিদুল ইসলাম, ইকবাল আহমদ রুনু, সমাজসেবক কাজী আলী, জগলু মিয়া,নাজমুল ইসলাম সহ মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবক এবং সাংবাদিক বৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category