1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঢাকা ত্যাগ করলেন জাতিসংঘের মহাসচিব - Barta24TV.com
রাত ১০:০৬, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ত্যাগ করলেন জাতিসংঘের মহাসচিব

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ১৬, ২০২৫
  • 217 Time View

বার্তা ডেস্কঃ

চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন।রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।

এক বার্তায় বলা হয়, গুতেরেসকে বিমানবন্দরে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী আলাপ সারেন।চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন।গুতেরেস শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে করেন বৈঠক। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আসেন যৌথ সংবাদ সম্মেলনে। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকার কর্মসূচি শেষ করেন জাতিসংঘ মহাসচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category