


জামালপুর প্রতিনিধি : জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রেজওয়ান আহমেদ শাউনকে সভাপতি ও তানজিম আহম্মেদ রকিবকে সাধারন সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্তদলের কমিটি গঠিত হয়েছে।
বুধবার ( ১৮ ফেব্রুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সভাপতি হাফিজুর রহমান সোহান কমিটি ঘোষনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মীদের ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করছে ছাত্রদল।নির্বাচনে সভাপতি পদে ৩জন ও সাধারন সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
কাউন্সিল পুর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক আব্দুর রহিম রনির সভাপতিত্বে ছাত্রদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাতমরদলের যুগ্ন সাধারন সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী।