1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা - Barta24TV.com

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : Friday, January 31, 2025
  • 229 Time View

এম এ রফিকঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল লতিফ দুলু (৭০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল লতিফ দুলু ওই গ্রামের মৃত তোফাত সরকারের ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, কৃষক আব্দুল লতিফ দুলু ও তার প্রতিবেশী সোলাইমান হোসেনের মধ্যে এক খণ্ড খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে লতিফ দুলু ওই জমিতে চাষ করতে গেলে সোলাইমান ও তার সহযোগীরা তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোলাইমানকে আটক করা হয়েছে বলে জানান ওসি খন্দকার শাকের আহমেদ।

তিনি আরও জানান, পুলিশ বিষয়টি বিস্তারিত তদন্ত করছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category