


আমি মোঃ ফরহাদ হোসেন মিন্টু,সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়। আমার বিরুদ্ধে জাতীয় দৈনিক ভোরের কাগজ, আমাদের সময় ও তৃতীয় মাত্রা পত্রিকার শিরোনামে” মেলান্দহে অবৈধ ভাবে ভালো উত্তোলনের মহোৎসব ” সংবাদটি প্রকাশ করায় আমার দৃষ্টিগোচর হয়েছে। যাহা সম্পূর্ণভাবে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বটে। প্রকৃতপক্ষে চিনিতোলা সিরিঘাট তেঘুরিয়া বৈইলদহ ব্রিজ থেকে প্রায় দুই হাজার ফিট নদীর পাড়ের উত্তর দিকে মালিকানাধীন ভূমিতে এলাকার বিভিন্ন লোকজন বালু উত্তোলন করে আসছিল। যাহা ভূমির মালিক, মৃত আলহাজ্ব আব্দুল হক মন্ডলের পুত্র মোঃ আব্দুল মান্নান ও মৃত সৈয়দুজ্জামান এর পুত্র মোশারফ এর ভুমি থেকে নিজেরাই বিভিন্ন লোক মারফত বালু বিক্রি করে আসছে। যা সরেজমিনে অসংখ্য প্রমাণিত রয়েছে বলে আমি দাবি করছি। যে ঘটনার সাথে আমি কোন প্রকার সম্পৃক্ত না। কে বা কাহারা আমাকে হে প্রতিপন্ন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষতি সাধিত করার উদ্দেশ্যে লিপ্ত হয়ে পড়েছে এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত ভিত্তিহীন মিথ্যা বানোয়াট সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী;
মোহাম্মদ ফরহাদ হোসেন মিন্টু
সাবেক যুগ্ম আহবায়ক
২ নং কুলিয়া ইউনিয়ন বিএনপি,মেলান্দহ জামালপুর।