1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা   - Barta24TV.com
রাত ১১:৫১, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা  

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
  • 179 Time View

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জে অটোরিকশা গ্যারেজের মালিক বিল্লাল মিয়াকে (৬০) হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।২৩/১২/২৪ ইং রোজ সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন পুলিশ। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।নিহতের বড় ভাই রহমত উল্লাহ বলেন, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টা পর্যন্ত অনেকেই তাকে দেখেছে কিন্তু সে বাড়ি ফিরে আসেনি।সকালে ঘুম থেকে উঠেই তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদেরকে খবর দিলে আমরা এসে তাকে মৃত দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category