1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
শেরপুরের সিমান্তে নদীতে নৌকা ডুবে ১ ব্যবসায়ী নিখোঁজ - Barta24TV.com
রাত ১০:৫৬, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের সিমান্তে নদীতে নৌকা ডুবে ১ ব্যবসায়ী নিখোঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৯, ২০২২
  • 542 Time View

মোঃ জুলহাস উদ্দিন হিরো, বিশেষ প্রতিনিধি,শেরপুর। শেরপুরের নকলা-নালিতাবাড়ী দুই উপজেলার সীমান্ত এলাকা দক্ষিণ কোন্নগর ও ধনাকুশা এলাকার মাঝামাঝি ভোগাই নদীতে নৌকা দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ইব্রাহিম মিয়া (৫৯) নামে এক মনোহরী ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টার দিকে নকলা ও নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কোন্নগর ও ধনাকুশা এলাকায় তিন নদীর মোহনায় মাঝিবিহীন রশিটানা নৌকা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ইব্রাহিম এর মা সকালে স্ট্রোক করে। ফলে ইব্রাহিম তার শ্বশুরালয়ে থাকা স্ত্রীকে আনতে সকালে স্থানীয় রিকশাচালক মুজিবর রহমান কালুকে নিয়ে নকলা উপজেলার ধনাকুশা নদীর পার এলাকা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। সকাল সাড়ে ৯টার দিকে শ্বশুর বাড়ির কাছে থাকা ভোগাই নদী পার হতে গিয়ে একাই মাঝি বিহীন ছোট রশিটানা নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। এ সময় নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোত থাকায় স্রোতের তোড়ে রশি ছিঁড়ে যায় এবং নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এসময় নিখোঁজ হন ইব্রাহিম। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এক পর্যায়ে খবর পেয়ে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইব্রাহিম এর কোন সন্ধান পাওয়া যায়নি। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশফিকুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিস এর ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category