1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
আসাদুজ্জামান মিয়ার ব্যাক্তিগত তথ্য ফাঁসের ঘটনায়,এডিসি জিসানের বরখাস্ত প্রতাহারের প্রজ্ঞাপনে - Barta24TV.com
সন্ধ্যা ৬:৪৮, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসাদুজ্জামান মিয়ার ব্যাক্তিগত তথ্য ফাঁসের ঘটনায়,এডিসি জিসানের বরখাস্ত প্রতাহারের প্রজ্ঞাপনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪
  • 414 Time View

নিউজ ডেক্সঃ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় গত ২৩ জুন জিসানুল হককে সাময়িক বরখাস্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা। এর আগে ১৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো এক চিঠিতে জিসানুল হককে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছিল পুলিশ হেডকোয়ার্টার্স।
বরখাস্তের আদেশ প্রত্যাহার করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশের সাবেক এডিসি জিসানুল হককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশটি বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট-১, বিধি-৭২, ৭৩ মোতাবেক প্রত্যাহার করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তাঁর সাময়িক বরখাস্তকাল কর্তব্যরতকাল হিসেবে গণ্য হবে। তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, জিসানুল হককে আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) যোগদান করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category