1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কৃষকের গরু চুরির তিনদিন পর চোরসহ গরু উদ্ধার - Barta24TV.com
রাত ৮:১০, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের গরু চুরির তিনদিন পর চোরসহ গরু উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২২, ২০২৪
  • 301 Time View

কৃষকের গরু চুরির তিনদিন পর চোরসহ গরু উদ্ধার

প্রতিনিধি,মো.গোলাম কিবরিয়াঃ-

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি (হাজীপাড়া) শরিফুলের বাড়ির থেকে উদ্ধার করেন এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ঘটনার পর থেকে চোর চক্রের সদস্য চর- আড়িয়ারা গ্রামের গোলে মৃধা এর ছেলে হাবিব মৃধা(২৫)ও রামকান্ত পুর গ্রামের মৃত আমানত সরদার এর ছেলে মিঠু সরদার(৪৫)।

গত ২১ জুন রাত আনুমানিক ১১টায় এই গরুটি উদ্ধার করা হলেও এখন পর্যন্ত চুরির বিচার বা থানায় অভিযোগ হয়নি। এই নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

জানা যায়,উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের একাধিকবার নদী ভাঙ্গনে কবলিত হত দরিদ্র কৃষক আলি মিয়ার গরু চুরি হয়। তিনদিন পর রাএে শালনগর ইউনিয়নের বাতাসী (হাজীপাড়ায়) গ্রামের শরিফুল বাড়ি থেকে গরু উদ্ধার করেন গরুর মালিক ও এলাকাবাসি।আলী মিয়ার চুরির গরু এখবর মূহর্তে পুরো কয়েক গ্রামে ছড়িয়ে পড়ে। তখন উৎসুক জনতা উদ্ধারকৃত গরুগুলো দেখতে যায়। একাধিকবার নদী ভাঙ্গনে কবলিত হত দরিদ্র কৃষক আলি মিয়ার গরু আনুমানিক মূল্যে প্রায় এক লাখ টাকা গরুটির দুই মাস বয়সের বাচ্চা তিন দিন মায়ের দুধ ছাড়াই কষ্টে ছিল বলে জানান গরুর মালিক। স্থানীয়রা জানান,এদের কাছ থেকে চুরির গরু উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী গরু উদ্ধার করে আমাকে অবগত করেন। তখন আমি বাড়িতে যাই এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গরুর মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে লোহাগড়া থানার (ওসি) তদন্ত আব্দুলাহ আল- মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category