1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিশ্বে একমাত্র বাংলাদেশেই গৃহহীনদের ঘর দেয়া হয় : প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান - Barta24TV.com
দুপুর ১২:০৩, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে একমাত্র বাংলাদেশেই গৃহহীনদের ঘর দেয়া হয় : প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২
  • 492 Time View

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার জেলা প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা মানবিক হলে এমন একটি উন্নয়নশীল দেশে এতো লক্ষ লক্ষ মানুষকে ঘর দেওয়ার সাহস করেন। পৃথিবীর অনেক ধনী দেশ আছে যারা এতো গৃহহীন ভুমিহীনদের ঘর করে দেওয়ার সাহস করে নাই।

বুধবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত লার্নিং এন্ড শেয়ারিং ইভেন্ট শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমানএকথা বলেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে দুই লাখেরও অধিক ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ বছর পর্যায়ক্রমে আরো এক লাখ ঘর বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আয়োজনে আরো বক্তব্য রাখেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান।

এ সময় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পরে ভূমি ও গৃহহীন চারটি পরিবারের মাঝে গৃহের চাবি হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category