1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. শাহাদাত - Barta24TV.com

তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. শাহাদাত

Reporter Name
  • Update Time : Sunday, November 22, 2026
  • 2 Time View

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম

​বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংস ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

​শনিবার (২১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​ডা. শাহাদাত হোসেন বলেন, তারেক রহমান কৃষি, ফ্যামিলি, হেলথ ও স্পোর্টস কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করার যে জনকল্যাণমূলক পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে নির্যাতিত তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রকৃত শক্তি; দুঃসময়ে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। এছাড়া, বেগম খালেদা জিয়ার স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চসিকের উদ্যোগে শিগগিরই একটি নাগরিক স্মরণসভা আয়োজনের ঘোষণাও দেন তিনি।

​অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বক্তারা তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবন, কারাভোগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর নেতৃত্বের কথা স্মরণ করে দেশ গঠনে তাঁর সাফল্য কামনা করেন।

​চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং আবু বক্কর সিকদার ও ইয়াকুব আলী সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, এডভোকেট আবদুস সাত্তার, হারুন জামান ও মনোয়ারা বেগম মনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category