1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দায়িত্বের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না: খাদ্যমন্ত্রী - Barta24TV.com

দায়িত্বের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, September 8, 2026
  • 8 Time View

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না। খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ ও গুণগত মান বজায় রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী সিএসডির চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তেজগাঁও সিএসডিতে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন তিনি। এ সময় রেজিস্টার পর্যালোচনা করে খাদ্যশস্যের স্থিতি, সংরক্ষণের মেয়াদ এবং প্রতিদিনের বিতরণ সংক্রান্ত তথ্য নেন এবং গুদামরক্ষকদের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তেজগাঁও সিএসডিতে মোট ৪৩টি গুদাম রয়েছে। এর মধ্যে ৪টি গুদামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী সংরক্ষিত রয়েছে। বাকি ৩৫টি গুদামে বর্তমানে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে।

পরিদর্শনের সময় কয়েকটি গুদাম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি নজরে এলে মন্ত্রী সেগুলো দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার কড়া নির্দেশ দেন। প্রয়োজনে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এ সময় সিএসডির কর্মকর্তা-কর্মচারীরা জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মন্ত্রী তা মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে এমন সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথা জানান তিনি।

সংশ্লিষ্টদের সতর্ক করে খাদ্যমন্ত্রী বলেন, “আমি মাঝেমধ্যেই এখানে চলে আসব। কেউ জানতে পারবেন না। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, “দেশটা সবার। আমরা যেমন আমাদের নিজের ঘরের জিনিস চুরি হতে দিতে পারি না, তেমনি রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না।”

পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category