1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
চন্দনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা। - Barta24TV.com

চন্দনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা।

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2026
  • 15 Time View

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের মাঠে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

আবেদনে উল্লেখ করা হয়, ২০০৮ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির পাশের একটি উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট করায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি কলেজের মাঠ ও প্রবেশপথে জমে থাকে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের হাঁটুসমান পানি মাড়িয়ে প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়, যা পাঠদান কার্যক্রম ও স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।

এ অবস্থায় প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাট করে জলাবদ্ধতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category