1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Barta24TV.com
বিকাল ৪:২৮, বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১৭, ২০২৬
  • 11 Time View

আরিফুল ইসলাম, রাজশাহী:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে মঙ্গলবার বেলা ১১:১০টায় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্যা-এর নেতৃত্ব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ২৩টি চারা রোপণ করা হয়। “আজকের বৃক্ষরোপণ, আগামীর নির্মল সবুজ ক্যাম্পাস ও বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাউবি কর্তৃপক্ষের নির্দেশনায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চারটি উপ-আঞ্চলিক কেন্দ্র—পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত শিক্ষার্থীরাও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category