1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ময়মনসিংহে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, কার্যক্রম বন্ধের নির্দেশ - Barta24TV.com
রাত ৯:৩৯, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, কার্যক্রম বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • 11 Time View

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মাখল নিগুয়ারী এলাকায় অবস্থিত “মেসার্স ভাই এন্ড বোন ব্রিকস” নামক একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে আজ (৩০ এপ্রিল ২০২৬) তারিখে পরিচালিত মোবাইল কোর্টে ভাটাটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি আইন অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে ভাটাটির চিমনি আংশিক ভেঙে দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাৎক্ষণিকভাবে ভাটাটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ান-উল-ইসলাম।

এ সময় প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ রুকন মিয়া।

অভিযানে সহযোগিতা প্রদান করে ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ নুর কুতুবে আলম সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category