1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
২৪ ঘণ্টায় ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের - Barta24TV.com
সন্ধ্যা ৭:১১, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬
  • 118 Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের লাগাতার হামলায় গেলো ২৪ ঘণ্টায় ২২০ জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি।

শনিবার (৭ মার্চ) তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স্টুডে খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের বরাতে এ কথা জানিয়েছে। তবে এ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা হয়নি।

ইব্রাহিম জোলফাগারি বলেন, এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে এবং তাদের অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

তার দাবি অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরে হামলা ২১ জন মার্কিন সন্ত্রাসী সেনা নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছে।সংযুক্ত আরব আমিরাতের আল-জাফরা এয়ার বেসে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এছাড়া পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে। সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে।যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন শুরু করার পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এর আগে গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম জানিয়েছিল, ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে অন্তত পাঁচ শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেনি কোনো পক্ষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category