


মোঃ রাসেল মিয়া,,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন( হরিরামপুর মোড় হতে ঝিটকা বাজার) পর্যন্ত ১ কি.মি. রাস্তা শুকনো মৌসুমে জলবদ্ধতায় অতিষ্ঠ জনসাধারণ, চলাচলে চরম দূর্ভোগ,পানি নিষ্কাষনের নেই কোন ব্যবস্থা।এখন পর্যন্ত নেওয়া হয়নি কর্তৃপক্ষের নেই কোন পদক্ষেপ এমনটি মন্তব্য করেন -স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে তদারকি করে দেখা গেছে, দীর্ঘ একযুগ ও বেশি ধরে চরম দূর্ভোগ প্রহাতে হচ্ছে এলাকাবাসীর।সামন্য বৃষ্টি হলেই জলবদ্ধতার কারণে চলাচল করতে নানাবিধ সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীর।স্থানীয় বাসিন্দারা জানান,জনপ্রতিনিধিরা বিগত বছরগুলো কেবল মাত্র বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেয় আদৌও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।বৃহত্তর ঝিটকার সর্বসাধারণ আপামর এলাকাবাসীর একটাই দাবি ওপর মহলে বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরদার দাবি জানায়।
গাড়িচালকরা আরো জানান,আমাদের গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়,সামন্য বৃষ্টি হলেই কাঁদায় ও বিভিন্ন স্থানে গর্ত থাকায় এক্সিডেন্ট হওয়ার সম্ভনাও রয়েছে।ঝিটকা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেন্টু জানান,বিষয়টি আমি অবজ্ঞত আছি।
আমরা বাজার কমিটি কর্তৃপক্ষকে একাধিক বার জানিয়েছি।
গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস জানায়,বিষয়টি নিয়ে দ্রুত উর্ধতন কর্মকর্তাকে অবজ্ঞত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জন্য আহ্বান করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহিজা বিসরাত হোসেন (ভারপ্রাপ্ত) মুঠোফোনে সাংবাদিকদের জানান, তিনি জানান,বিষয় নিয়ে আমি অবজ্ঞত নেই,আপনাদের মাধ্যমে ই জানলাম।বিষয়টা অতিদ্রুত খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া চেষ্টা করছি।