1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সৈয়দপুরে টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়ার, পরে মৃত উদ্ধার - Barta24TV.com
বিকাল ৩:০২, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়ার, পরে মৃত উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২২, ২০২২
  • 487 Time View
মোঃ আফজালুল হক মিলন নীলফামারী জেলা প্রতিনিধি।

আজ শুক্রবার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় টিকটক ভিডিও করতে গিয়ে নদীর পানিতে ঝাপদিয়ে মোস্তাকিম ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলার খরখড়িয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ইসলাম উপজেলার বোতলা গাড়ি ইউনিয়নের খদ্দ বোতলা গাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপীরে একটি সাবান কোম্পানিতে কাজ করত বলে জানা গেছে। জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ওপর সেতু থেকে লাফ দেয়। তবে মোস্তাকিম লাফ দেয়ার পর আর ভেসে না ওঠায় বন্ধুরা সবাইকে জানালে স্থানীয়রা নদীতে নেমে খুঁজতে থাকে। নদীতে স্রোত থাকায় প্রায় ১৫০ গজ দূরে তাকে পাওয়া যায়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাস্পাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে। আমরা তৎক্ষণাৎ কিশোরকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে পানির পরিমাণ কম থাকায় লাফ দেয়ার পর নিচে আঘাত পেয়ে এ ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category