1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সিলেট ৩৬ নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা মইনুল ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া'র মৃত্যুবরণের শোক প্রকাশের ব্যানার খুলে ফেলে দেয় - Barta24TV.com
সন্ধ্যা ৬:১০, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ৩৬ নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা মইনুল ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া’র মৃত্যুবরণের শোক প্রকাশের ব্যানার খুলে ফেলে দেয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬
  • 330 Time View

লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ

মরহুমা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন ৩০/১২/২৫ ইং,তাই ৩৬ নং ওয়ার্ড এর সমাজসেবী নেতা শোক প্রকাশ করে কয়েকটি ব্যানার লাগালেন এ এইচ এম জহিরুল হক (হীরু)।প্রতিহিংসায় বহির্ভূত হয়ে যুবদল নেতা মইনুল নেত্রীর সেই শোক প্রকাশের ব্যানার ছিড়ে ফেলে দেয়।

জানা যায় যে, গত ৪/১/২৬ ইং, রোজ রবিবার আনুমানিক দুপুর ২ ঘটিকায়, বালুচর, নতুন বাজার এলাকায় যে শোক প্রকাশের ব্যানারগুলো লাগানো হয়েছিলো,৩৬ নং ওয়ার্ডের যুবদল নেতা মইনুল ইসলামের নেতৃত্বে সে ব্যানার খুলে ফেলে দেওয়া হয়। খালেদা জিয়ার ব্যানার খুলে ফেলায় ৩৬ নং ওয়ার্ড, বালুচর এলাকাবাসী যুবদলনেতা মঈনুল এর প্রতি তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেছেন।

সিলেট ৩৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ এর এম সি কলেজ শাখা’র ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন হিরন মাহমুদ নিপু।বিগত সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ৩৬ নং ওয়ার্ড সহ ও সিলেটের অসহায় মানুষদের উপর জুলুম ও নির্যাতন চালিয়েছে নিপু।

সিলেট ৩৬ নং ওয়ার্ডের জেলা যুবদল এর সহ- সভাপতি, মঈনুল ইসলাম সতেরো বছর আওয়ামী লীগের শাসনামলে হিরন মাহমুদ নিপুর ছত্র ছায়ায় থেকে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যায়।

মরহুমা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় ৩৬ নং ওয়ার্ডে, উনার শোক প্রকাশের কয়েকটি ব্যানার লাগান এ এইচ এম জহিরুল হক (হীরু),

তথ্য সূত্রে যানা যায়, সিলেট জেলা যুবদল নেতা মঈনুল এর আপন ভাই শামসুল ইসলাম,সে বঙ্গবন্ধু যুব পরিষদের সহ-সভাপতি ও শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন, এক কথায় তারা আওয়ামী লীগ পরিবার। এছাড়াও যুবদল নেতা মইনুল আওয়ামী লীগের সন্ত্রাসী কিশোর গ্যাংক কে এখনো তার ছত্রছায়ায় সক্রিয় রেখেছে বলে জানান এলাকাবাসী। এই কিশোর গ্যাং দিয়ে যতসব অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই মইনুল। ৩৬ নং ওয়ার্ডসহ পুরো সিলেট জুড়ে এভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এলাকাবাসীর কাছ থেকে এমনটাই জানা যায়।সিলেট ৩৬ নং ওয়ার্ডবাসী জেলা যুবদল নেতা মইনুল এর এসব অপকর্মের শাস্তি’র দাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category