1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির শোক প্রকাশ - Barta24TV.com

সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 267 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ।

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এক শোকবার্তায় বলেন, গনতন্ত্র রক্ষা এবং বাংলাদেশের রাজনীতিতে অনস্বীকার্য অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।  তিনি আর্থসামাজিক উন্নয়নে অদম্য সাহস, অবিস্মরণীয় ধৈর্য এবং নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে,তার এই মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহ তায়ালা যেনো ওনাকে বেহেশতে নসীব করেন সেই প্রার্থনা করি।

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ এক শোক বার্তায় বলেন, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে জাতি হারালো এক সুর্য্য সন্তাকে তার মতো এমন আপোষহীন নেএী আর বাংলাদেশে জন্ম নিবে না, আমরা তার মৃত্যুতে শোকাভিভূত।এছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব মোঃ সগীর আহাম্মদ এক শোক বার্তায় বলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী তিনি বাংলাদেশের রাজনীতিতে নারীর অগ্রযাত্রার পথিক।তার এই মৃত্যুতে জাতীর এক অপূরনীয় ক্ষতি হলো। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সকল সদস্য শোকাভিভূত।

এসময় সংগঠনেটির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, দেশের সংকটময় প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন জনগণের পাশে, তিনি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে বলিষ্ঠ ভুমিকা রাখেন। তাঁর চিরপ্রস্থান দেশের রাজনৈতিক অঙ্গনসহ সকল মহলে এক শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category