1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাবেক চসিক মেয়র ও আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ - Barta24TV.com
সকাল ৬:০০, বুধবার, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক চসিক মেয়র ও আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
  • 16 Time View

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে ছাত্রদল ও জুলাই আন্দোলনের কর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার ‘এইচ এম ভিলা’ নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

এসময় স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ৩টার দিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যান এবং তার আগমনের খবরটি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে জুলাই আন্দোলনের কর্মী এবং ছাত্রজনতা বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মনজুর আলমের বাসার সামনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় এক যুবক সরাসরি হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন, ‘আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কাজ কী? আপনি একজন জুলাই যোদ্ধা। সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন। তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন?’

এ সময় হাসনাত আবদুল্লাহকে হাত নাড়িয়ে তাদের শান্ত করতে দেখা যায়। পরে একজন এসে বিক্ষুব্ধদের সবাইকে সরে যেতে বলেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে হাসনাত আবদুল্লাহ বাসা থেকে বের হয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় সাংবাদিকদের বলেন, ‘হাসনাত আবদুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় সাবেক মেয়র মনজুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।’

এদিকে গেল ২ মার্চ চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে এনসিপির ইফতার আয়োজনে মনজুর আলমের ছবিসহ পানির বোতল বিতরণ আলোচনার জন্ম দেয়। আগামীতে চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলম এনসিপির প্রার্থী হয়ে মেয়র পদে নির্বাচন করার চেষ্টা করছেন বলেও আলোচনা শুরু হয়।

তবে মঙ্গলবার রাত ৮টায় এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category