1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়,সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়া—জেলা প্রশাসক - Barta24TV.com

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়,সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়া—জেলা প্রশাসক

নাজমুল ইসলাম চৌধুরী
  • Update Time : Friday, October 24, 2025
  • 167 Time View

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

ওসমানীনগরে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়া—জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম বলেছেন,শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং একজন সৎ,দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা।

তিনি আরও বলেন,শিক্ষা এমন এক শক্তি, যা মানুষকে আলোকিত করে এবং সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। একজন শিক্ষিত মানুষ শুধু নিজের নয়, তার পরিবার, সমাজ ও দেশকেও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নারীশিক্ষার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন,নারীশিক্ষার প্রসারই জাতির অগ্রগতির অন্যতম শর্ত। একটি শিক্ষিত মা একটি শিক্ষিত প্রজন্ম উপহার দিতে পারে। তাই মেয়েদের শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়ের দায়িত্ব। পরিবারে মেয়েদের শিক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে এবং বাল্যবিবাহের মতো নেতিবাচক প্রথার বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষিত নারী মানেই শক্তিশালী সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে সহকারী অধ্যাপক অপর্ণা চৌধুরী ও প্রভাষক সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জয়নাল আবেদীন জেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর খান সজিব ও উপজেলা সহকারী কমিশনার শাহানাজ পারভীন প্রমুখ।

এদিকে দিনব্যাপী সফরে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম ওসমানীনগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,তাজপুর সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন।

এছাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category