1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রাশিয়া গেলেন রাষ্ট্রীয় সফরে সেনাপ্রধান - Barta24TV.com
সন্ধ্যা ৬:০৫, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া গেলেন রাষ্ট্রীয় সফরে সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ৬, ২০২৫
  • 139 Time View

বার্তা ডেস্কঃ

সরকারি সফরে রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন তিনি। আজ রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন তিনি।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category