1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মে দিবসে র‍্যালি ও মানবিক উদ্যোগ বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার - Barta24TV.com
বিকাল ৫:৫৬, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মে দিবসে র‍্যালি ও মানবিক উদ্যোগ বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১, ২০২৫
  • 207 Time View

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

আজ ১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব, নওগাঁ সদর উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সংগঠনটির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।

উল্লেখযোগ্য বিষয় হলো, তীব্র রোদে কর্মরত শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখে প্রেস ক্লাবের সদস্যরা শ্রমিকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন। এ সময় সাংবাদিক ও সংগঠনের সদস্যরা বলেন, “শ্রমিকদের শ্রমে আমাদের অর্থনীতি সচল থাকে, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর জোর দেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category