1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহে বিআরটিসি বাস উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব  - Barta24TV.com

মেলান্দহে বিআরটিসি বাস উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব 

Reporter Name
  • Update Time : Saturday, May 3, 2025
  • 242 Time View

জামালপুর থেকে রমজান আলীঃ

জামালপুরের মেলান্দহ থেকে ঢাকা নারায়ণগঞ্জ রোডে বিআরটিসি এসি বাসের শুভ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না। ৩মে বেলা ১১টায় মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অনাডম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি সাইফুল্লাহ পান্না বক্তব্যের মধ্য দিয়ে উক্ত বাস উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সাবেক সচিব  মোঃ এহসানুল হক মঞ্জু,  মোঃ তাজুল ইসলাম,  সিনিয়র সচিব ডক্টর ফরিদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ আক্তার আহমেদ, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন -বি আরটিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর অনুপম সাহা ও জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজল হক। মেলান্দহ উপজেলার প্রশাসনিক ও সুধী ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন -মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর হোসেন,  মেলান্দহ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,  মেলান্দহ প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি বিশিষ্ট সাংবাদিক আজম খান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মঞ্জু  সহ বিভিন্ন সুধী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category