1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহে প্রতিপক্ষের হিংসার আগুনে গরু খামারির প্রায় ২লক্ষ টাকার খড় পুড়ে যাওয়ার অভিযোগ  - Barta24TV.com

মেলান্দহে প্রতিপক্ষের হিংসার আগুনে গরু খামারির প্রায় ২লক্ষ টাকার খড় পুড়ে যাওয়ার অভিযোগ 

Reporter Name
  • Update Time : Wednesday, January 22, 2025
  • 280 Time View

জামালপুর থেকে রমজান আলী :

মেলান্দ উপজেলার নয়ানগর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের পুত্র আসাদুজ্জামান ও বিশু শেখের পুত্র নজরুল ইসলাম গংদের সাথে প্রতিবেশী দেলোয়ার হোসেনের পুত্র রঞ্জু মিয়া ও পলাশ গংদের সাথে দীর্ঘদিন যাবত জমা জমি নিয়ে বিরোধ চলে আসছিল।  বিরোধ চলাকালীন একপর্যায়ে উভয় পক্ষদ্বয়ের মধ্যে মামলা মোকদ্দমায় জড়িয়ে পরে। ক্ষতিগ্রস্ত  ভুক্তভোগী আসাদুজ্জামানের পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, প্রতিপক্ষ রঞ্জু ও পলাশ গংরা গত২১ জানুয়ারি জেলা আদালত থেকে মামলায় জামিনে আসলে  তীব্র ক্ষিপ্ত ও ক্ষতি সাধন করার জন্য  আসাদুজ্জামান ও নজরুল ইসলামদের একটি গরু খামারে সম্মুখে অবস্থানরত প্রায় ২ লক্ষ টাকার চারটি ঘড়ের পাল্লায় আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে ভুক্তভোগী আসাদুজ্জামানের পরিবারের লোকজন অভিযোগ করেন। ঘটনার বিষয়ে মেলান্দহ  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মোঃ নাসির উদ্দিন খন্দকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা  ২১জানুয়ারি দিবাগত রাত্রি ১.২৪ মিনিটের সময় খবর পেলে তাৎক্ষণিকভাবে  ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা সময় অতিবাহিত করে আগুন নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আসাদুজ্জামানের পরিবার ন্যায়বিচার দাবি করে অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category