1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দালাল চক্রের তৎপরতার অভিযোগ - Barta24TV.com
বিকাল ৪:১১, মঙ্গলবার, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দালাল চক্রের তৎপরতার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
  • 41 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের প্রধান গেট ও আশপাশ এলাকায় প্রতিনিয়ত দালাল চক্রের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের গেটসংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবস্থান করে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রোগী ও তাদের স্বজনদের ভুলভাল কৌশলে প্রলুব্ধ করছে।

অভিযোগ রয়েছে, চিকিৎসা নিতে আসা রোগীদের সরকারি হাসপাতালে সেবা পাওয়া যাবে না—এমন আশঙ্কা সৃষ্টি করে তাদের নিকটবর্তী বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। এতে করে রোগীরা সরকারি হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে এমনই একটি দৃশ্য চোখে পড়ে, যেখানে কয়েকজন ব্যক্তি রোগীদের সঙ্গে সন্দেহজনকভাবে কথা বলতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা প্রায় নিয়মিতই ঘটে থাকে।

সচেতন মহল মনে করছে, দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা না হলে সাধারণ রোগীদের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category