1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মাদারগঞ্জ উপজেলা বিএনপি'র উদ্যোগে তরুণ ও যুব সমাজের সম্ভাবনায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত - Barta24TV.com

মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে তরুণ ও যুব সমাজের সম্ভাবনায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, June 25, 2026
  • 6 Time View

মাদারগঞ্জ প্রতিনিধি শাহ আলম সাগরঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ই জুন) সকালে মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় হাইস্কুল মোড় থেকে বালিজুড়ী বাজার হয়ে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মাদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান । এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

পরে সমাবেশে বক্তারা আরও বলেন, মাদকমুক্ত মাদারগঞ্জ উপজেলা গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো: মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৪নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা চেয়ারম্যান সহ পৌর, উপজেলা বিএনপি সহ মহিলা নেতৃ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীরা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category