1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মতিঝিলে বাসার কেয়াটেকারের চাঞ্চল্যকর চুরি - Barta24TV.com
রাত ১০:৪৫, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে বাসার কেয়াটেকারের চাঞ্চল্যকর চুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১৬, ২০২৫
  • 376 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

বাসার কেয়ারটেকার কর্তৃক চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ*

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চুরি হওয়া ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ উজ্জল (৩১)।

মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সী প্যালেস এর মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে ২০২৫ তারিখে হাতিরঝিল থানায় অভিযোগ করেন তার বাসার কেয়ারটেকার মোঃ উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং ৭,০০০ মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে উজ্জলসহ উজ্জলের স্ত্রী মোছা: নাসরিন ও উজ্জলের মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূইয়া গত ৩ মে ২০২৫ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় কক্সবাজারে তার হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগে ২ মে ২০২৫ তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন। আলাউদ্দিন ভূইয়া ৬ মে ২০২৫ তারিখে ঢাকায় ফিরে আসেন এবং ৮ মে ২০২৫ তারিখ রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রক্ষিত স্বর্ণালঙ্কার ও টাকা নেই। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান, ২ মে সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় উজ্জল বাসার সিসি ক্যামেরাগুলো উপরের দিকে ঘুরিয়ে দেয় এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করে। পরদিন ৩ মে ২০২৫ দুপুর ১২:৩০ ঘটিকায় উজ্জল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। উজ্জল ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চী হিসেবে কাজ করত এবং ২০১৯ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেব কর্মরত ছিল। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জল বাসার যাবতীয় কাজ করত এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানত।

মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জলের অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে পুলিশ আটক করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category