1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ভিডিও ক্লিপ ঘিরে বিভ্রান্তি: দেওয়ানগঞ্জে ব্যবসায়ী শ্যামল চন্দ্র সাহাকে নিয়ে আলোচনা - Barta24TV.com
সন্ধ্যা ৭:০৯, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও ক্লিপ ঘিরে বিভ্রান্তি: দেওয়ানগঞ্জে ব্যবসায়ী শ্যামল চন্দ্র সাহাকে নিয়ে আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
  • 83 Time View

নিজস্ব প্রতিনিধি,জামালপুরঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সুপরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান দুর্গা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল চন্দ্র সাহা-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ স্থানীয়ভাবে নানা আলোচনা ও বিভ্রান্তির জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামল চন্দ্র সাহা দীর্ঘদিন ধরে এলাকায় সৎ, নম্র ও শান্ত স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত। ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানান। তবে সম্প্রতি কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে পরিস্থিতি সৃষ্টি করে তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উসকানিমূলক আচরণ ও অযাচিত মন্তব্যের কারণে তিনি উচ্চবাক্যে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হন বলেও দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানা যায়, ঘটনার দিনই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে আলোচনা হয় এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটে। পরিস্থিতি তখনই শান্ত হয়ে যায়। কিন্তু পরে ভিডিওটির অংশবিশেষ কেটে-ছেঁটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা নতুন করে বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

ভিডিওটির সঙ্গে মিথ্যা তথ্য ও মনগড়া বক্তব্য যুক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। কোথাও কোথাও মামলা হয়েছে—এমন গুজবও ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য দ্রুত ছড়ালেও যাচাই ছাড়া প্রচার করা হলে তা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে। এতে সম্মানহানি যেমন ঘটে, তেমনি সামাজিক সম্প্রীতিও বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।

এ অবস্থায় সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও শেয়ার না করতে, গুজবে কান না দিতে এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category