1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে অর্ধলক্ষ টাকা জরিমানা - Barta24TV.com

বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে অর্ধলক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 166 Time View

শিবালয়(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার অন্বয়পুর এলাকায় তারা মসজিদ সংলগ্ন একটি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, দোকানটিতে অক্টেন, পেট্রোল ও ডিজেল সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছিল।

অভিযান চলাকালীন উপস্থিত সাক্ষীদের সামনে অভিযোগ স্বীকার করলে দোকান মালিক মো. আরশেদ আলী বেপারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

এই অভিযানে শিবালয় থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category