1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Barta24TV.com
দুপুর ১:১০, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
  • 151 Time View

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সততা, আপোষহীনতা ও গণতান্ত্রিক আদর্শের প্রতীক, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের ভুমি অফিস সংলগ্ন মকবুল মিলারের মাঠে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয় ।

শনিবার ( ৩ জানুয়ারি ২০২৬) ১ নং পাড়িয়া ইউনিয়নে বিএনপির আয়োজনে ভুমি অফিস সংলগ্ন মকবুল মিলারের চাটালে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় । ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য সচিব ও এডভোকেট জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার , সহ- সাংগঠনিক সম্পাদক আরফান আলী -এর নির্দেশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট জিল্লুর রহমান। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরফান আলী ।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন,”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তার আদর্শ, সততা ও গণতান্ত্রিক চেতনা আমাদের পথ প্রদর্শক। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর দেখানো সঠিক পথে এগিয়ে যেতে সকলকে অনুপ্রাণিত করি।”

তিনি আরো বলেন “আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, এই মিলাদ ও দোয়া মাহফিল ডঃ আব্দুস সালাম ভাইয়ের পক্ষে অনুষ্ঠিত হয়েছে। আমরা তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় ঠাকুরগাঁও– ২ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার জন্য সকলে একযোগে কাজ করে যাচ্ছি। ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

মিলাদ মাহফিল শেষে পাড়িয়া জামে মসজিদের খতিব রফিকুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category